গাজীপুরের শ্রীপুরে এক মর্মস্পর্শী ও নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. সোহাগ (১৯) উপজেলার গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রামের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম রবিবার(১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে, গ্রেপ্তারকৃত সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকার ও হত্যার কথা স্বীকার করেছেন। চাঞ্চল্যকর দিক হলো, শিশুটির নিখোঁজের পর সোহাগই স্বাভাবিক আচরণ করে আত্মীয়-স্বজনের সঙ্গে মিলে জঙ্গল থেকে শিশুটির মরদেহ খুঁজে বের করে।গত শনিবার রাতে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর শিশুটির মৃতদেহ গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়। একই রাতে সন্দেহভাজন হিসেবে সোহাগকে গ্রেপ্তার করা হয়। নিহত শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বর-কে জানান, জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছে যে সে শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে। এরপর শিশুটি তার মা-বাবাকে ঘটনা বলবে বলে শঙ্কিত হয়ে সে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ জঙ্গলে ফেলে আসে। বর্তমানে অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ

পাবনার ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (৩০) গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও Read more

বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম, ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত
বৈঠক চলাকালে হঠাৎ ফায়ার অ্যালার্ম, ঐকমত্য কমিশনের আলোচনা স্থগিত

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠক চলছিল। এসময় হঠাৎ ফায়ার অ্যালার্ম Read more

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার এলাকায় এ Read more

গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০
গাজায় একদিনে নিহত ৮৬, প্রাণহানি ছাড়াল ৬২ হাজার ৭০০

রবিবার সন্ধ্যা থকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৮৬ জন Read more

অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস

 ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (০৮ Read more

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!
ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন