সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়।গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আনন্দ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর নামকস্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় একটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় তৈরি ২ হাজার ৪০২ পিছ বডি লোশন, ১১ হাজার ৯শ পিছ ক্রিম, ৪ হাজার ৬২ পিছ ফেসওয়াস, ১৪ হাজার ৭৬০ পিছ ক্রিম, ১৬ হাজার ২৪০ পিছ স্কিন ক্রিম, ৬ হাজার ৪৮ পিছ ক্রিম, ২৭৫ কেজি চকলেট, ১ হাজার ২৯৬ পিছ স্টার ফেসওয়াস জব্দ করা হয়। যার মূল্য ১কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা।আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমা থানার বারখলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.হৃদয় (২২), মোগলবাজার থানার জাহানপুর গ্রামের মৃত আজমল আলীর ছেলে রুমন আলী (২৩) ও বরিশাল জেলার উজিরপুর থানার ঐঠরা গ্রামের আলঙ্গীর হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৫)৷এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ
চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের শক্ত দাবিদার হিসেবে মাঠে আছেন ডাকসুর সাবেক সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা Read more

‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা
‘ফিলিপিন্সে লাল-সবুজ’ স্বপ্ন নিয়ে শেকৃবির জীববিজ্ঞান উৎসবের মিলনমেলা

"ফিলিপিন্সে লাল-সবুজ" স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ২০২৫-এর ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক উৎসব আজ শনিবার (১৭ মে) শেরেবাংলা Read more

তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি
তারকা ফুটবলারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি

আগমী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছায়ের ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।  এ দু’টি ম্যাচকে সামনে রেখে আগামী সপ্তাহের Read more

মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল
মধ্যপ্রাচ্যের ২ দেশে হামলা চালাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের ২ দেশ সিরিয়া ও লেবাননে একযোগে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ জুলাই) এসব হামলা চালানো হয় সিরিয়ার সরকারি Read more

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান
নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান

গাজা সংকট নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি Read more

শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা
শার্শার গোগা ও পুটখালীতে ৬টি করাতকলে তালা

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা ও বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা বাজারে পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ ৬টি কাঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন