ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (০৮ অক্টোবর) সকালে উপজেলার আলিয়া মাদ্রাসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার পাইপ ভেঙে দেওয়া হয়।জানা যায়, স্থানীয় প্রভাবশালী কিছু লোকজন ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এমন সংবাদে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে কাউকে না পেয়ে বালু বহনকারী বাল্কহেড জব্দ এবং উত্তোলনের জন্য স্থাপিত পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বালু উত্তোলনে জড়িতদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে বালু ভরাটকালে পরিত্যক্ত অবস্থায় নিম্নলিখিত মালামাল জব্দ করে রিভার পুলিশ এর জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মোবাইল কোর্টে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এ সময় নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য
মারা গেলেন প্রথম এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথমবার পৌঁছানো পর্বতারোহী দলের শেষ জীবিত সদস্য কাঞ্ছা শেরপা মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ Read more

‘মহাবিপদের’ আশঙ্কা সৌদি আরবের
‘মহাবিপদের’ আশঙ্কা সৌদি আরবের

সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান বলেছেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধ দ্রুত সমাধান করা না হলে বড় ধরনের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত Read more

সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেরিন সুলতানা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার

র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর হামলার সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশর থেকে ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে Read more

ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা
ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা নিয়ে সমবায় প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন