মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ জন কূটনীতিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।আল-কাহেরা নিউজ জানিয়েছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে ৫ জন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন কূটনীতিক মারা যান। কায়রোয় কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের মরদেহ আজ বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন।দুর্ঘটনার আগে কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাস ধরে এই আলোচনা চলছিল।এদিকে সোমবার থেকে শারম আল-শেখে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শান্তি শীর্ষ সম্মেলন, যার সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ২০টিরও বেশি দেশের নেতা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে বালুর নিছ থেকে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার
সুনামগঞ্জে বালুর নিছ থেকে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার

সুনামগঞ্জের ছাতক উপজেলা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল Read more

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে
শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। Read more

ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের
ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের

আগামীকাল বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বুধবার Read more

ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার Read more

হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: হাসনাত
হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন