আগামীকাল বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বুধবার রাত সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে এই কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মো. ওয়ালীউল্লাহ। সংগঠনটির সভাপতি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। এরপরও দাবি মানা না হলে আগামীকাল বিকেল ৫টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এর আগে আজ সকাল ১১টার দিকে প্রকৌশলের শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে তাদের দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শিক্ষার্থী আহত হন।এরপর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেছেন, আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। যানজটের ভোগান্তি এড়াতে কাঁটাবন, মৎস্য ভবন এবং ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে।আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বুয়েট শিক্ষার্থী সামিউল হাসান সৌরভসহ অনেকে দাবি করে বলেন, পুলিশের হামলায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগেই মিলবে নতুন টাকার নোট
ঈদের আগেই মিলবে নতুন টাকার নোট

সাধারণত প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঘিরে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতেও বিভিন্ন Read more

‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’
‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষোভ ও Read more

বরিশালে নদ-নদীর পানিতে সড়ক প্লাবিত, দুর্ভোগে নগরবাসী
বরিশালে নদ-নদীর পানিতে সড়ক প্লাবিত, দুর্ভোগে নগরবাসী

বরিশালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশালের কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর Read more

দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, জনজীবন বিপর্যস্ত
দিল্লিতে তীব্র গরমে রেড অ্যালার্ট জারি, জনজীবন বিপর্যস্ত

ভারতের রাজধানী দিল্লিতে বেশ কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁশফাঁস অবস্থা জনজীবনের। এরই মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ড্রিগ্রীর কোটা। এমন তাপপ্রবাহের Read more

বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত
বিসিসি’র মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রত্যাহারকৃত মেয়র এবং শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ ১৯ Read more

চাঁদাবাজি ঠেকাতে দলের নেতাকে জুতাপেটা করলেন নারী
চাঁদাবাজি ঠেকাতে দলের নেতাকে জুতাপেটা করলেন নারী

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। দলীয় কার্যালয়ে প্রকাশ্যে নিজের দলের এক নেতাকে জুতা দিয়ে মারেন খড়্গপুর ৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন