ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতাসহ পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার।কারাগারে পাঠানো আসামিরা হলেন, মামলার এজাহার নামীয় প্রধান বিএনপি নেতা মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ (৫৮), মো. মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫) ও মো. মিরাজ (২৮)। তাদের সবার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে।তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে পরকীয়া প্রেমের অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে হেনস্তা করা হয়। উক্ত ঘটনায় ওই নারী বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর-১১।তিনি আরও জানান, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক আভিযানিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম বলেন, ‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ওই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এসব অন্যায় কাজকে সাপোর্ট করে না।’ তবে তার বিরুদ্ধে খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে তারিখবিহীন আইসক্রিম প্যাকেট, প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে তারিখবিহীন আইসক্রিম প্যাকেট, প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে আইসক্রিমের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা Read more

ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ Read more

চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি
চরফ্যাশনে ৬ মাস ধরে জলাবদ্ধতা, গ্রামবাসীর ভোগান্তি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামটি সবচেয়ে অবহেলিত। গত ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া Read more

ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে গাজায় পৌঁছেছে প্রথম বাস

ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাসটি ইসরাইল থেকে গাজায় পৌঁছেছে। হামাস বন্দিদের মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য Read more

বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা

কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর Read more

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন