ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামের প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দেশটির রাজধানী রোম শহরের সানকামেল্ল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।আলী আজগর মন্টু ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বড় ভাই। মন্টুর দু’টি ছেলে সন্তান রয়েছে।জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে ইতালিতে পাড়ি জমান মন্টু। সেখানে তিনি ব্যবসা করতেন। এক বছর আগে দেশে ছুটি শেষে আবার ইতালিতে যান। গত ২২ সেপ্টেম্বর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রোম শহরের সানকামেল্ল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ১৭ দিন যাবত চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক করলে কর্তব্যরত চিকিৎসক মন্টুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসা শুরুর দিন থেকে তার অবস্থা সংকটজনক ছিল এবং তিনি কোমায় ছিলেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু জানান, ‘তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার জন্য পারিবারিকভাবে প্রস্তুতি চলছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যে মরদেহ দেশে পৌঁছাবে।’ এদিকে আলী আজগর মন্টুর মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়িতে চলছে শোকের মাতম।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় ৪ নতুন মুখ

আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও Read more

শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ
শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সী কাদিরপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. Read more

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা, বাদ পড়লেন বাবর-রিজওয়ান
এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা, বাদ পড়লেন বাবর-রিজওয়ান

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৭ আগস্ট) ১৭ সদস্যের এ Read more

নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ
নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে: রাশেদ

নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।সোমবার (১৯ মে) Read more

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন
বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন