আগামী এক বছরের জন্য নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট(এনজেডসি)। এ তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও ভেন কনওয়ের মতো তারকাদের। তবে প্রথমবারের মতো এ তালিকায় জায়গা করে নিয়েছেন চার তরুণ ক্রিকেটার। এবার মোট ২০ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে এনজেডসি। নতুন যারা যুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার মিচেল হে, পেসার জ্যাক ফোকস, লেগ স্পিনার আদিত্য অশোক এবং অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস। সম্প্রতি বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের সদস্য ছিলেন এই চার ক্রিকেটার। এদিকে আগের তালিকা থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সোধি, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবং অলরাউন্ডার জশ ক্লার্কসন। এছাড়াও চুক্তির বাইরে রাখা হয়েছে ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট এবং লকি ফার্গুসনকে। নিউজিল্যান্ডের ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা:মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রউর্কে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে একাধিক পুরুষ Read more

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই Read more

৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে
৪৭০ গাড়ি নিয়ে ‘এমভি ভাইকিং ড্রাইভ’ মোংলা বন্দরে

৪৭০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি ভাইকিং ড্রাইভ। সোমবার (২৬ মে) দুপুরে বন্দরের ৯ নম্বর Read more

‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ
মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ

মোংলায় অভিযান চালিয়ে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৪টি পা জব্দ করেছে কোস্টগার্ড।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন