আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৭ আগস্ট) ১৭ সদস্যের এ দল ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই এই দলের নেতৃত্বে থাকছেন সালমান আলী আঘা। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। এছাড়া দলে জায়গা হারিয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।ঘোষিত এই দল নিয়েই সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে পাকিস্তান। যেখানে স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। শারজায় আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ।এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। তাদের গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।পাকিস্তান দলসালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।আরডি
Source: সময়ের কন্ঠস্বর
