উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানা মোড় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার নেতা কর্মীরা এতে যোগ দেন। গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুম্বার নামাজের পর থানা মোড়ে আজাদ হোসেনের উপর আতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতকে দায়ী করা হয়। শুক্রবার রাতে আজাদের ভাই ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ ব্যাপারে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য হাফিজুর রহমানকে প্রধান আসামী করে অপর ১৪ জনের নামে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে প্রধান আসামী হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তবে তিন দিনেও পুলিশ অপর আসামীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ মামলার বাদীর। আজাদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দু’দিন ধরে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার মানববন্ধন কর্মসূচি থেকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুুল ওয়াহাব প্রতিটি ইউনিয়নে আজাদের উপরে হামলার প্রতিবাদ সভা ও আগামী শুক্রবার উপজেলার সকল মসজিদের আজাদের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন। মামলার বাদী আজাদের ভাই আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, তিন দিনেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। তিনি অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা মামলাটি গোয়েন্দা পুলিশ শাখায় (ডিবি) স্থানান্তরের ব্যবস্থা করবেন বলে জানান। সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই ঘটনায় জড়িতদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের হামলার পর থেকেই জড়িতরা সবাই পালিয়ে গেছে। পুলিশ আসামীদের ধরছেনা বলে বাদী যে অভিযোগ করেছেন তা সত্য নয় বলে উল্লেখ করেন ওসি। তিনি আরও জানান, পুলিশ আসামীদের গ্রেপ্তারের জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়া পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার
লোহাগাড়া পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল উদ্ধার করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার
নির্বাচনের আগেই জুলাই হত্যার বিচার চায় নিহতদের পরিবার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস ২০২৫ পালিত হয়েছে। এদিন রংপুরের ২২ শহীদের পরিবার জোরালোভাবে দাবি জানান, আগামী Read more

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনিদের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। রবিবার (১২ অক্টোবর) অস্ট্রেলিয়ার অন্তত ২৭টি স্থানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের Read more

দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসন শুরুতে শান্তি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এজন্য Read more

মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম
মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম

গানের সুরে মেতে ছিল করাচির সেই রাত। দর্শকেঠাসা ভেন্যু, মঞ্চে দাঁড়িয়ে সুরের জাদু ছড়াচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু Read more

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে। শনিবার (০৪ অক্টোবর) ভোররাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন