অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক।সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক জানিয়েছে, ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ – দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইলের (যারা সব অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন) মাধ্যমে জানা গেছে যে, আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদেরকে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।’এতে বলা হয়, ‘ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখল নেওয়ার সময়ের পর থেকে তারা ইসরাইলের দখলদার বাহিনীদের দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম এবং আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।’বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০,০০০ ফিলিস্তিনিকে দখলদার ইসরাইলি বাহিনী বন্দি রেখেছে।’বিজ্ঞপ্তিতে দৃক আরও জানায়, ‘সব ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সব ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার
শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক জালিয়াতি Read more

ওসমান হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা
ওসমান হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ওসমান শরীফ হাদিকে বিদায় দিতে আসি নাই। তুমি আমাদের বুকের মধ্যে আছো। বাংলাদেশ Read more

খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়িতে সেনা অভিযানে অবৈধ কাঠ জব্দ

গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের টহল দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাতে Read more

‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’
‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সংগীত শিক্ষক’ নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে সরকার। তবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ৫টি রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে

পবিত্র রমজানকে সামনে রেখে ওমরাহ পালনের পরিকল্পনা করা বিদেশিদের দ্রুত বুকিং দেওয়ার পরামর্শ দিচ্ছেন ভ্রমণসেবা সংশ্লিষ্টরা। দেরি করলে ওমরাহ প্যাকেজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন