হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অপরাধে মো. আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী তারই সহপাঠির ছুরিকাঘাতে খুন হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নবীন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।মাদ্রাসা ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৮) নোয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। একই মাদ্রাসায় অধ্যয়নরত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর শাহপুর মসজিদের ইমাম হেলাল মিয়ার ছেলে এহসানুলহক নবীন মিয়া (১১) এর জুতা সোমবার রাতে লুকিয়ে রাখে। পরে জানতে পারে আশরাফুল তার জুতা লুকিয়ে রেখেছে। জুতা বের করার জন্য নবীন মিয়া আশরাফুলকে সঙ্গে নিয়ে মাদ্রাসার পিছনে যায়। সেখানে তাকে ছুরিকাঘাতে খুন করে লাশ ড্রেনের মধ্যে কাগজ দিয়ে ঢেকে রেখে মাদ্রাসায় এসে ঘুমিয়ে থাকে। সকালে মাদ্রাসার শিক্ষকরা আশরাফুলকে না পেয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করা শুরু করে। এক পর্যায়ে নবীন মিয়া আশরাফুলকে জুতা লুকিয়ে রাখার অপরাধে মেরে ফেলার কথা স্বীকার করে। থানায় খবর দিলে ওসি তদন্ত কবির হোসেন তার দেখানো জায়গা থেকে লাশ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্ল্যা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ Read more

মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মিঠাপুকুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

​রংপুরের মিঠাপুকুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের Read more

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার সকাল ৮টা ২০ মিনিটে Read more

অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি
অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান: আরাঘচি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয় ইরান। দেশটি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চূড়ান্ত সমাধান Read more

রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর হাজীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত প্রায় সাড়ে Read more

তথ্য ফাঁস, ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলার দিয়েছে গুগল-অ্যামাজন
তথ্য ফাঁস, ইসরায়েলকে রক্ষায় ১২০ কোটি ডলার দিয়েছে গুগল-অ্যামাজন

আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে গুগল ও অ্যামাজন। ২০২১ সালে স্বাক্ষরিত প্রজেক্ট ‘নিম্বাস’ চুক্তির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন