আজকের রাত আকাশপ্রেমীদের জন্য এক বিরল মহাজাগতিক দৃশ্য। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটি শুরু হবে আজ রবিবার রাত ৯টা ২৭ মিনিটে, আর চলবে সোমবার ভোর পর্যন্ত- মোট সাত ঘণ্টা ২৭ মিনিট। এসময় চাঁদকে দেখা যাবে রক্তিম লাল রঙে।কিন্তু কেন চন্দ্রগ্রহণ হয় কিংবা কেন ই বা চাঁদকে লাল দেখা যাবে। চলুন জেনে নিই, এ বিষয়ে বিজ্ঞান কি বলে-আমরা সবাই জানি চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে ঠিক তেমন ভাবেই পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আর এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে।যখন এই সরলরেখায় চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং যেহেতু চাঁদের নিজস্ব আলো নেই, তখন সূর্যের আলো পৃথিবীর কারণে চাঁদে পৌঁছাতে ব্যর্থ হয়। অর্থাৎ পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না। পৃথিবীর বাধার কারণে চাঁদ যখন সূর্যের আলোয় নিজেকে আলোকিত করতে ব্যর্থ হয়, তখন কিছু সময়ের জন্য চাঁদকে অদৃশ্য মনে হয়। মহাজাগতিক এই ঘটনাই হলো চন্দ্রগ্রহণ।চন্দ্রগ্রহণ প্রধানত ৩ ধরনের হয়ে থাকে। পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ ও পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ।আমাদের পৃথিবী যখন, সূর্যকে আংশিক ঢেকে ফেলে, তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদের কিছু অংশ অদৃশ্য হয়ে যায় আর তখন তাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হয়।আর পৃথিবী যখন সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে নেয়, তখন বিপরীত স্থানে অবস্থান করা চাঁদকে পুরোপুরি দেখা যায় না, একে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে।অন্যদিকে চাঁদ যখন পৃথিবীর ছায়ার দূরবর্তী স্থান দিয়ে অতিক্রম করে, তখন তাকে পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ বলা হয়। এই ধরনের চন্দ্রগ্রহণের সময় চাঁদ খুব কম পরিমাণে অস্পষ্ট হয়ে থাকে, যার ফলে তা আমাদের চোখে খুব কম ধরা পড়ে।এখন প্রশ্ন জাগতে পারে, পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের উপর পড়ায় চাঁদ প্রায় অদৃশ্য হয়ে যাওয়ার কথা, কিন্তু না হয়ে চাঁদ কেন রক্তিম বর্ণ ধারণ করে?কারণ তখনও সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয়বাষ্প, ধূলিকণা ও গ্যাস দ্বারা প্রতিফলিত হয়ে চাঁদের উপর পড়ে। আর লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তুলনায় বেশি হওয়ায় এটি সব থেকে কম বিচ্ছুরিত হয়। তাই ওই সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বারা প্রতিফলিত হয়ে লাল বর্ণের আলো চাঁদের উপর পড়ে তাই চাঁদকে তখন লাল দেখায়।বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে আজকের এই বিরল দৃশ্য দেখা যাবে পুরোপুরি। পূর্ণ গ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে আফ্রিকার কেনিয়া পর্যন্ত। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে না।চন্দ্রগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বের নিখুঁত সামঞ্জস্য আর প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের কথাএসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের
উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।বুধবার (২১ Read more

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক
প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক

পরিচালক বিবেক অগ্নিগোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' ভারতে মুক্তি পাচ্ছে আগামী মাসে। তিনি ছবিটি তৈরিই করেছেন ১৯৪৬ সালে যেভাবে কলকাতার Read more

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ Read more

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন
সাতকানিয়ায় বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে টমটম চালক খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে এক টমটম চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে দফায় দফায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন