গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১ এর পূর্বাচল ক্যাম্প। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে র‍্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি চৌকস দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় অবস্থিত মারিয়া হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তারা একটি সক্রিয় চক্রের সদস্য। উদ্ধারকৃত গাঁজা পরিবহনের মাধ্যমে তারা রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে।বুধবার (২৩ এপ্রিল) সকালে উদ্ধারকৃত গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার
নিউইয়র্ক কনস‍্যুলেটে আ. লীগের হামলার ঘটনায় একাধিক ব‍্যক্তি গ্রেপ্তার

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে  আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

আজ ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার জাগরণে স্বৈরাচারের পতনের দিন
আজ ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র-জনতার জাগরণে স্বৈরাচারের পতনের দিন

আজ  ৫ আগস্ট। আজ থেকে  ঠিক এক বছর আগেই আন্দোলনের মাধ্যমে পতন হয় ১৬ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার। গত বছর ১ Read more

পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪
পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির এক আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে সেখানে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে Read more

লেবানন উপকূলে ২০ মাইল এলাকা ‘নিষিদ্ধ ঘোষণা’ করল ইসরায়েল
লেবানন উপকূলে ২০ মাইল এলাকা ‘নিষিদ্ধ ঘোষণা’ করল ইসরায়েল

লেবানন উপকূলে সব ধরনের নৌযান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল সীমান্ত সংলগ্ন রাস আল-নাকুরা থেকে Read more

পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন