জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ ২ জন আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায়।বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলায় এসআই রাসেল, আহাম্মেদ, কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে ওই এলাকার ৩ জনকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা
বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

রাজশাহীর বাঘা উপজেলাযর পীরগাছা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই এই মেলায় Read more

যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চালকিডাঙ্গা Read more

সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরিষাবাড়ি Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত
কক্সবাজারে শ্রমিক লীগ নেতার হামলায় ছাত্রদল নেতার মা নিহত

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্রমিক লীগ নেতার হামলায় এক নারী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রামু Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ওপর ৭ম দিনের শুনানি শুরু হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন