নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরিষাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম টুম্পা (২০)। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের রহিমের মেয়ে। অভিযুক্ত স্বামী রশিদুল ইসলাম (২৪) সিংড়ার সরিষাবাড়ি গ্রামের মন্তাজ প্রামানিকের ছেলে। টুম্পা ও রশিদুলের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।স্থানীয়রা জানান, টুম্পা ও রশিদুলের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। মাঝেমধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে টুম্পা রাগ করে বাবার বাড়ি চলে যেতেন। বুধবার দুপুরে রশিদুল ও টুম্পার মা-কে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বাঁধে। একপর্যায়ে রশিদুল ক্ষিপ্ত হয়ে টুম্পাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই টুম্পা মারা যান।এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রশিদুল পলাতক রয়েছে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সিনিয়ন যুগ্ম-আহবায়ক ২নং ওয়ার্ডের দুইবারের সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিলের ওপর হামলা মামলার প্রধান আসামি Read more

পাকিস্তানে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জনপ্রিয় ধর্মীয় বক্তা গ্রেফতার
পাকিস্তানে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জনপ্রিয় ধর্মীয় বক্তা গ্রেফতার

পাকিস্তানের ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলি মির্জাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। জেলম শহরের এই আলেমের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভিডিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন