আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়ায় যেসমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে। সেগুলো জনবান্ধন করে তোলা দরকার। মানুষ এগুলোতে যেতে ভয় পায়। আমরা সেগুলো জনবান্ধন করে গড়ে তুলবো। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। গড়াই ব্রিজ দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবো। মজমপুর মোড়ে একটা ফ্লাইওভার নির্মাণ করা হলে যানযট নিরসন হবে। চাল শিল্পকে আধুনিকায়ন করা হবে। কুষ্টিয়া চিনি কল চালু করা দরকার। ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা প্রশস্তকরণ করবো। কুষ্টিয়া সার্বিক উন্নয়ন করবো আমরা। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেছেন, মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) কে আল্লাহতালা নবী নাম দিয়ে পাঠিয়েছিলেন। নবী মানে সংবাদ বাহক। সেই হিসেবে, নবীজী সাংবাদিক ছিলেন। আপনারা যেহেতু ঘটে যাওয়া সংবাদগুলো সাথে সাথে দিতে চান, এজন্য আপনাদের সম্মান একটু বেশি। সারা বিশ্বের সব সংবাদকে একত্রিত করতে বিশ্বনবীকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছেন। সেই মহান পেশা যারা গ্রহণ করেছেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করবেন।  বুধবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে জামায়াত ইসলাম আয়োজিত কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা।এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪
বড়াইগ্রামে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলা ও ভাঙচুর, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ আহত ৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বনলতা রি-ফ্যাক্টরিতে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কারখানার অ্যাকাউন্ট অফিসার সিবাদুল Read more

১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন
১০০ টাকার বিরোধে আমতলীতে পোশাক শ্রমিক খুন

মাত্র এক’শ টাকার বিরোধকে কেন্দ্র করে বরগুনার আমতলীতে নৃশংস হামলায় আহত পোশাক শ্রমিক সজিব আকন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক
কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। Read more

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল Read more

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত রিকশায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (০৮ জুলাই) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন