২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৮৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এর আগে, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ৮ অক্টোবর থেকে।এ নিয়ে চলতি বছর মোট ৬৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৫ বার, আর কমেছে মাত্র ১৮ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ৩২৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৮০ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৪৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৬ টাকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী
নেপালে হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নিল সেনাবাহিনী

নেপালে জেন জিদের ব্যাপক বিক্ষোভের জেরে হেলিকপ্টারে করে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী।এর আগে মঙ্গলবার মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি Read more

একমাসে অর্ধশতাধিক গ্রেফতার, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মনির হোসেন
একমাসে অর্ধশতাধিক গ্রেফতার, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন মনির হোসেন

চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। সোমবার (২৬ মে) চট্টগ্রাম Read more

বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের
বরিশালে ৩২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১০ জনের

বরিশালে মনোনয়ন বাছাইয়ের দ্বিতীয় দিনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় Read more

চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব
চট্টগ্রামে কাঠ কেলেঙ্কারি: বলির পাঁঠা এএসআই, বহাল তবিয়তে ওসি আফতাব

চট্টগ্রামের চান্দগাঁও থানায় এখন নিয়ম-শৃঙ্খলার বদলে চলছে দুর্নীতি, চাঁদাবাজি আর প্রভাবশালী সিন্ডিকেটের রাজত্ব—তার সাম্প্রতিক নজির ৪০ লাখ টাকার অবৈধ কাঠের Read more

নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী
নাটোরে উপজেলা ভূমি অফিসে চুরি, আটক নৈশ প্রহরী

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের তিনটি কক্ষের কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশ Read more

হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের হোসেনপুরে নতুন ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন