সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত রিকশায় করে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।পুলিশ ও স্থানীয়রা জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে নিয়ে তার দুই ছেলে ব্যাটারিচালিত রিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। এ সময় বনপাড়াগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল মান্নান ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার। আহত অবস্থায় বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নে প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে Read more

১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
১৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার বিধ্বংসী ইনিংসে বড় পুঁজি পেয়েছে Read more

এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে
কিভাবে বুঝবেন কিডনি সুস্থ আছে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত পরিশোধনের কাজ করে। শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করে দেয় কিডনি। এ Read more

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন
চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন

চাঁদপুরে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন