ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে চাকরিচ্যুত করার ঘটনার পর স্ট্রোকজনিত কারণে এক স্বামীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তির নাম লিটন দাশ (৪৮)। তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রীদন্ডী এলাকার সুবিমল দাশের পুত্র।বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।পরিবার সূত্রে জানা গেছে, লিটনের স্ত্রী অর্পন্না দত্ত ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। গত রবিবার (৫ অক্টোবর) কোনো পূর্বাভাস ছাড়াই তাকে হঠাৎ টার্মিনেশন লেটার দেওয়া হয়।চাকরিচ্যুতির বিষয়টি স্বামীর কাছে গোপন রেখে সেদিনই অর্পন্না ঢাকার উদ্দেশ্যে পটিয়া থেকে রওনা দেন। ঢাকায় পৌঁছে অর্পন্না তার স্বামীকে জানান, ‘আমার চাকরি চলে গেছে, তাই মালপত্র নিতে আসছি।’চাকরিচ্যুতির কথা শোনার পর থেকেই লিটন মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরদিন দিনভর অস্থিরতায় ভুগতে থাকেন। পরবর্তীতে বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে লিটনের মৃত্যু হয়েছে।উল্লেখ্য, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের কাছ থেকে বর্তমান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাছে যাওয়ার পর থেকেই ব্যাংকজুড়ে চলছে ব্যাপক টার্মিনেশনের ঝড়। কেবল গত কয়েক মাসে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। টার্মিনেশনপ্রাপ্তদের মধ্যে অধিকাংশের বাড়ি চট্টগ্রাম ও পটিয়া এলাকায় বলে জানা গেছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন Read more

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব
অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৪ তে বর্ষাকালে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১৫০ পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সেড নির্মাণ Read more

রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন
রাজশাহীর বাঘায় পানিতে ডুবে নিভে গেল ছোট্ট তামিমের জীবন

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে বন্যার পানিতে ডুবে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম স্থানীয় বাসিন্দা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন