বিশ্ব ফুটবলে অসাধারণ সফলতা অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস রচনা করেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।অর্থনীতি বিষয়ক বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্লুমবার্গের ‘বিলিয়নিয়র ইনডেক্স’ অনুযায়ী, রোনালদোর মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলারে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রাখা রোনালদো আজ পর্যন্ত জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অরসহ অসংখ্য বড় পুরস্কার। বিশ্বকাপ ছাড়া ফুটবলের প্রায় সব বড় ট্রফি তার সংগ্রহে রয়েছে।সম্প্রতি আল নাসরের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে আর্থিক দিক থেকে রোনালদোর অবস্থান আরও শক্ত হয়েছে। এছাড়া বিশ্বখ্যাত ব্র্যান্ড আরমানি ও নাইকের সঙ্গে তার রয়েছে বহু কোটি টাকার সহযোগিতা চুক্তি।অর্থের বাইরে খেলায়ও রোনালদো সবার ওপরে। পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল করে এখন হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, পরিবার থামার পরামর্শ দিলেও হাজারতম গোল করার আগ পর্যন্ত তিনি থামবেন না।রোনালদো বলেছেন, ‘আমার পরিবারের অনেকেই বলে এখন থামার সময় হয়েছে। আমি নিশ্চিত যখন শেষ করব, তখন হাজার গোল পূরণ করব। আমি সর্বস্ব দিয়েছি এবং এখন সময়ের মূল্য জানি, তাই বাকি সময় উপভোগ করার চেষ্টা করব।’গতকাল (মঙ্গলবার) তিনি ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’ পুরস্কারও অর্জন করেন। পুরস্কার গ্রহণকালে রোনালদো বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের শেষ পুরস্কার নয়, বরং দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নের স্বীকৃতি। আমি সবসময় জেতার মনোভাব নিয়ে খেলি এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মহাসড়ক অবরোধ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা
বরিশালে মহাসড়ক অবরোধ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) আশ্বাসেও অনশন ভাঙেননি শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রজনতা। বরং বৃহস্পতিবার থেকে Read more

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি Read more

ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভরসা ট্রাক-পিকআপ
ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ভরসা ট্রাক-পিকআপ

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদ যাত্রায় দ্বিতীয় দিনের মতো নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। কিন্তু ঢাকা Read more

তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়া ভোগান্তি চরমে, দেওয়া হয়নি ক্ষতিপূরণ
তিন বছরেও সড়কের কাজ শেষ না হওয়া ভোগান্তি চরমে, দেওয়া হয়নি ক্ষতিপূরণ

ভূমি অধিগ্রহণে থমকে আছে নওগাঁ-বদলগাছি আঞ্চলিক সড়কের প্রশস্তকরণের কাজ। তিন বছরেও শেষ হয়নি মাত্র ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ।অভিযোগ, ১০ Read more

আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
আরও ২০৬ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলামের মাধ্যমে ১৫টি ব্যাংকের কাছ থেকে আরও ২০৬ মিলিয়ন বা ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার Read more

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা
মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

মাইক্রোক্রেডিটই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘এটাই প্রকৃত ব্যাংকিং, আগামী দিনের ব্যাংকিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন