মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার (৮ অক্টোবর) রাত পনে ৯ টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকার লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীতে মাদ্রাসা পাড়া সংলগ্ন সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী সার্ভিস সড়কে একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি সিএনজি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির তিন যাত্রী আহত হন। আহতরা ঢাকায় যাচ্ছিলেন।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই।’তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তার ঢালু থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার সাদিপুর ইউনিয়নের ওলামানগর বারগাঁও এলাকা থেকে মঙ্গলবার (১৭ জুন) Read more

বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা
বকশীগঞ্জে সংবাদ করতে গিয়ে হুমকির শিকার সাংবাদিকরা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বগারচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ। শনিবার (২২ Read more

ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ফিলিপাইনে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইতোমধ্যে দেশটি সুনামি সতর্কতা জারি করেছে।শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় Read more

বাউফলে গরুর লাম্পি স্কিন আতঙ্কে কৃষক ও খামারিরা
বাউফলে গরুর লাম্পি স্কিন আতঙ্কে কৃষক ও খামারিরা

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। রোগটি কোন ভাবে নিয়ন্ত্রন করতে না পেড়ে দিশেহারা উপজেলার Read more

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির Read more

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের
স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের

যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ শারমিন খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন