চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ টি দেশী ধারালো অস্ত্র, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ, ৫০০ টাকার জাল নোট ১টি, নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা, এবং ২টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা করেছে। যৌথ বাহিনী এসময় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসরাফিল আলম সনিকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগী পিয়াল মাহমুদ সাদ্দাম পালিয়ে যায়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন এর নেতৃত্বে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা রাত ৮ টার সময় যৌথ বাহিনী আলমডাঙ্গা মিয়া পাড়ায় এই অভিযান চালায়।এই অভিযানে কুখ্যাত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী আটককৃত ইসরাফিল আলম সনি আলমডাঙ্গা মিয়া পাড়ায় মোঃ আবু তাহেরের ছেলে এবং পলাতক পিয়াল মাহমুদ একই এলাকার মৃত. মজিদ মিয়ার ছেলে।আর্মি ক্যাম্প সূত্রে জানাযায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে আলমডাঙ্গা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও আলমডাঙ্গা থানা পুলিশ আলমডাঙ্গা মিয়া পাড়ায় যৌথ অভিযান চালায়। অভিযানকালে ইসরাফিল আলম সনির কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা, ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি, রামদা এবং হাসুয়া), ৫০০ টাকার জাল নোট ১টি, নগদ ২ লাখ ৪৭ হাজার ৮৩০ টাকা, এবং ২টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। এসময় পিয়াল মাহমুদ সাদ্দাম পালিয়ে যায়।আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঠে গড়াচ্ছে বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ
মাঠে গড়াচ্ছে  বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা Read more

টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা ৫ কর্মদিবসে কলম-বিরতির পর, আজ থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের Read more

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে আজ রাতে থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত কয়েকদিন ধরে Read more

বেনাপোলে পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ
বেনাপোলে পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের এক বাস চালককে বিজিবি সদস্য কর্তৃক মারধরের অভিযোগ উঠেছে।রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে Read more

পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন