যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ শারমিন খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুরে এই ঘটনা ঘটে। নিহত শারমিন সুজলপুর এলাকার শিমুল হোসেনের স্ত্রী।নিহত স্বামী শিমুল জানান, তিনি একজন রিকশাচালক। তারা সুজলপুরে শাহারুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস করেন। তার স্ত্রী শারমিন বড় ভাই খোকন মোল্যার স্ত্রীর কাছে ধার নেয়া দুই হাজার টাকা পাবেন। বুধবার টাকা চাইতে গেলে ভাবির সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওই সময় খোকনের মেয়ে মিম্মা সেখানে গেলে তাকে সরিয়ে দেন শিমুল। এরপর মেয়েটি তার বাবা খোকনের কাছে মারধর করা হয়েছে বলে নালিশ করে। তখন খোকন ঘর থেকে একটি হাঁসুয়া দিয়ে তাকে (শিমুল) আঘাত করার চেষ্টা করেন। তাকে রক্ষা করতে গিয়ে ঘাড়ের বামপাশে আঘাতপ্রাপ্ত হন শারমিন। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছু সময় পর মহিলা সার্জারি ওয়ার্ডে শারমিনের মৃত্যু হয়।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় শারমিনের অবস্থা আশঙ্কাজনক ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, পাওনা টাকা নিয়ে গোলযোগের জেরে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমিনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ভাই খোকন মোল্যা পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি
এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি

রাজপরিবারের সঙ্গে সমঝোতার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে হারের পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিউক Read more

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প
গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, তার ডাক্তার দেখানো উচিত: ট্রাম্প

ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরাইলি বাহিনীর হাতে আটক হয় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। পরে মুক্তি পাওয়ার ঘটনায় Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এই Read more

সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প
সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরান এই যুদ্ধে জিতছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত অনেক দেরি হওয়ার আগেই Read more

‘দা’ হাতে পাঁচ রাজাকার হত্যাকারী সখিনা বেগম প্রয়াত
‘দা’ হাতে পাঁচ রাজাকার হত্যাকারী সখিনা বেগম প্রয়াত

‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯২) মারা গেছেন। মঙ্গলবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন