ফিলিপাইনে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইতোমধ্যে দেশটি সুনামি সতর্কতা জারি করেছে।শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২  মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি।  ফিলিপাইনের ভূমিকম্প ও অগ্নুৎপাত পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা দ্য ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি  অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে সুনামি।ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও ভূতত্ত্ব জরিপ সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। এ সম্পর্কিত এক পূর্বাভাসে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সুনামির সময় ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৩ ফুটের বেশি হতে পারে।এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানায়, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার।ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’ হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব সাংবাদিকদের জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেছেন, “দু’টি ভূমিকম্পই খুব শক্তিশালী ছিল। আঘাতের পর স্বাভাবিকভাবেই লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”প্রসঙ্গত, মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ কেবু-তে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে নিহত হয়েছিলেন ৬৯ জন, আহত হন আরও বহুসংখ্যক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) Read more

স্টারলিংক ডিভাইসগুলো বাজেয়াপ্ত করছে ইরান
স্টারলিংক ডিভাইসগুলো বাজেয়াপ্ত করছে ইরান

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তারা।মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে Read more

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি
নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ ওঠেছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলে অবস্থিত Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।বুধবার Read more

হত্যা–নৈরাজ্যে সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান
হত্যা–নৈরাজ্যে সরকার প্রশ্রয় দিচ্ছে: তারেক রহমান

দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদে সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরান ঢাকার মিডফোর্ডে ভাঙারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন