যুক্তরাষ্ট্রের সিনেটে টানা পঞ্চমবারের মতো বাজেট বিল ব্যর্থ হয়েছে। এতে করে দেশটির সরকারের অচলাবস্থা বা শাটডাউন অব্যাহত রয়েছে।বাজেট বিল পাস হতে সিনেটের ৬০ ভোট প্রয়োজন। কিন্তু সর্বশেষ চেষ্টাতেও এই সংখ্যা অর্জন করতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার।এই ভোটাভুটির আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি এটি ব্যর্থ হয় তাহলে আরও গণছাঁটাইয়ের ঘটনা ঘটবে। পাঁচদিন আগে শাটডাউন শুরু হওয়ার পর কয়েক হাজার সরকারি চাকরিজীবীকে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে বলা হয়েছে।ট্রাম্পের রিপাবলিকান সরকারের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের দ্বন্দ্বের কারণেই মূলত বাজেট পাস হচ্ছে না। ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যনীতির জন্য অর্থ বরাদ্ধ চাইছে। কিন্তু ট্রাম্প ও রিপাবলিকানরা এতে ভেটো দিচ্ছে। এ কারণে ডেমোক্র্যাট সিনেটররা সরকার চালানোর জন্য বাজেটকেও অনুমোদন দিচ্ছে না।তবে ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে আপসের ইঙ্গিত দিয়েছেন। গত পরশু সামাজিকমাধ্যম ট্রুথে তিনি লিখেন, “আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি বা অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু প্রথমে আমাদের সরকারকে সচল করতে হবে। আমাদের সরকারকে আজ রাতেই তাদের সচল করতে হবে।নতুন যে বাজেট বিল প্রস্তুত করা হয়েছে সেটিতে ডেমোক্র্যাটদের স্বাস্থ্যনীতির অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, এ বিল স্বল্পআয়ের আমেরিকানদের ওপর বিরূপ প্রভাব ফেলবে।তারা দাবি করছে, ট্রাম্প প্রশাসন স্বাস্থ্যখাতে যেসব অর্থ বরাদ্দ বাদ দিয়েছে সেগুলো পুনরায় বরাদ্দ দিতে হবে। এছাড়া স্বল্প আয়ের আমেরিকানদের জন্য হেলথ ইন্সুরেন্সের ভর্তুকি যেন শেষ না হয় সেটিও নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যের জয়সলম থেকে জোধপুরগামী বাসে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান: ট্রাম্প
আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান: ট্রাম্প

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে Read more

মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত
মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষক নিহত

যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাজিম উদ্দিন (২৮)। তিনি Read more

নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নাটোরের গোপালপুরে কুষ্টিয়ার ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন