নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে শেষদিকে চমক দেখিয়েছে বাংলাদেশ। সোবহানা মোস্তারীর অর্ধশতক আর শেষদিকে রাবেয়া খানের ঝড়ো ইনিংসে  ১৭৮ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা। মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের ধারাবাহিকতায় এদিনও দারুণ শুরু পায় বাংলাদেশ। এদিন ইনিংসের প্রথম ৩ ওভারেই স্কোর বোর্ডে ২১ সংগ্রহ করে বাংলাদেশ। তবে বিপদ এসেছে এরপরই। আগের ম্যাচে ফিফটি হাকানো রুবাইয়া হায়দার ঝিলিক এবং ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা এদিনও ওপেনিংয়ে নামেন। এই দু’জনের গড়েন ২৪ রানের জুটি। ঝিলিক বিদায় নেন ৯ বলে ৪ রানের ইনিংস খেলে। পরের ওভারেই ফিরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন টাইগ্রেস অধিনায়ক।তবে একপ্রান্ত আগলে খেলেন শারমিন আক্তার সুপ্তা। চার নম্বরে নামা সোবহানা মোস্তারীকে নিয়ে ধাক্কা সামাল দেন তিনি। দলীয় ৫৯ রানের মাথায় ৫২ বলে ৩০ রানের ইনিংস খেলা শারমিন  সাজঘরে ফিরেন। এরপর হাল ধরেন মোস্তারী। আরেক প্রান্তে ব্যাটাররা যোগ দিয়েছিলেন আসা-যাওয়ার মিছিলে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। মোস্তারী পরিস্থিতি বুঝে ধৈর্যশীল ব্যাটিংয়ে এগিয়েছেন। হাঁকিয়েছেন দারুণ এক ফিফটিও।৮ম উইকেট জুটিতে মোস্তারীর সাথে যোগ দেন রাবেয়া খান। দারুণ কিছু শটে দ্রুত রান তোলেন রাবেয়া। ফিফটি হাঁকানো মোস্তারী থামেন দলের ১৫৬ রানের মাথাতে। ১০৮ বলে ৬০ রান করে বিদায় নেন মোস্তারী। শেষ দিকে ঝড়ো ব্যাটিং চালিয়েছেন রাবেয়া খান। তার ২৭ বলে ৪৩ রানের হার না মানা টর্নেডো ইনিংসে ১৭৮ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেছেন সোফি একলেস্টন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট
শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্ত্রীর ফেসবুকে পোস্ট

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর Read more

যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার
যুক্তরাষ্ট্রের মোকাবিলায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশের হাতে রয়েছে ৫ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি Read more

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। বুধবার (৭ জানুয়ারি) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ Read more

পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ Read more

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে ওয়াল্টজকে সরিয়ে দিলেন ট্রাম্প, বসাতে চান নতুন পদে

রাজনৈতিকভাবে এটি বেশ বিব্রতকর একটি বিষয়, যা সম্ভবত জাতিসংঘের পদে নিয়োগ নিশ্চিত করার শুনানিতে উঠে আসবে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন