আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।বুধবার ন্যাটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথা বলেন। তিনি বলেন, “আমি আপনাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।”মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন। কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।ট্রাম্প বলেন, “আমার দৃষ্টিতে তারা (ইরান-ইসরায়েল) যুদ্ধ করেছিল, আর এখন যুদ্ধ শেষ।”১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ‘ক্লান্ত’ হয়ে পড়েছে। তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে।ট্রাম্প বলেন, “আমি দু’পক্ষের সঙ্গেই কথা বলেছি। ওরা দুই পক্ষই ক্লান্ত, শ্রান্ত… কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতে পারে। এমনকি খুব শিগগিরও শুরু হতে পারে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার
গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে Read more

সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ Read more

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি

বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত Read more

হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সম্প্রচারের আবেদন ইনুর
ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সম্প্রচারের আবেদন ইনুর

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ৬ হত্যা, উসকানি, ষড়যন্ত্রসহ ৮টি অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক Read more

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন