ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৯ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যের জয়সলম থেকে জোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।পুলিশ বলেছে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলম-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।চালক সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়।প্রাথমিক তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জয়সলমের জেলা প্রশাসন বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগাড়ে, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত, বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ
পাহাড়ের গাছে ঝুলছিল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত (৫০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টার সময় উপজেলার Read more

কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন

কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ Read more

আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান: ম্যাক্রোঁ
আমাদের একমাত্র দাবি দ্বি-রাষ্ট্র সমাধান: ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার এক Read more

সৎ ও যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: মাসুদ সাঈদী
সৎ ও যোগ্য নেতৃত্বে দেশ পরিচালিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব: মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের সাংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক Read more

আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী
আওয়ামী লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে করছে জামায়াত: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী দৌড়ঝাঁপ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী Read more

পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর

পাস করার আগে নিয়োগ পেয়ে ২৮ বছর ধরেই জয়পুরহাটের কালাইয়ের আঁওড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ধর্ম) পদে চাকরি করে আসছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন