পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান ২০৩০ সালের মধ্যে পাবে এআইএম-১২০ডি-৩ উন্নত মধ্যপাল্লার এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রে-থিয়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পাকিস্তানই নয়, তুরস্কসহ আরও কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ (পূর্বে ছিল প্রতিরক্ষা বিভাগ) জানিয়েছে।এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্রটি এএমআরএএএম পরিবারের সর্বাধুনিক সংস্করণ, যা দূরপাল্লার আকাশযুদ্ধে শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা জানান, এই ক্ষেপণাস্ত্র যোগ হলে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান বহরের আকাশযুদ্ধের সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। বর্তমানে পাকিস্তান যে এআইএম-১২০সি-৫ সংস্করণ ব্যবহার করছে, তা ২০১০ সালে এফ-১৬ ব্লক ৫২ যুদ্ধবিমান কেনার সময় সরবরাহ করা হয়েছিল।একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানান, এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমানবাহিনীকে দূরপাল্লার যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা ও পাল্লার দিক থেকে বাড়তি সুবিধা দেবে। এটি তাদের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ।বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান আধুনিক প্রজন্মের এএমআরএএএম ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে জুলাই মাসে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর যুক্তরাষ্ট্র সফরের পর আলোচনায় অগ্রগতি ঘটে।এরপর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এতে ২ দেশের সামরিক সম্পর্কের পুনরুজ্জীবনের ইঙ্গিত মিলেছে।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, পাকিস্তানের সামরিক উন্নয়ন কৌশল এখন দক্ষতা ও আত্মনির্ভরতার ওপর ভিত্তি করে।আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রতিযোগিতা নয়, বরং প্রযুক্তিগত দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করা। আমরা পূর্ব কিংবা পশ্চিম—সব উৎস থেকেই উন্নত প্রযুক্তি গ্রহণে প্রস্তুত।তিনি আরও বলেন, আমাদের সামরিক উন্নয়ন কৌশল সব সময় কার্যকর ও দক্ষ প্ল্যাটফর্ম এবং দেশীয় প্রযুক্তি অন্তর্ভুক্তির ওপর নির্ভরশীল। আমরা নিজেরাও প্রযুক্তি তৈরি করছি এবং বাইরে থেকেও প্রয়োজনীয় প্রযুক্তি নিচ্ছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা
ছুটির দিনেও বায়ুদূষণের ৩ নম্বরে ঢাকা

আজ শুক্রবার, ছুটির দিন। স্কুল-কলেজ, ব্যাংক-বিমাসহ সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ। সড়কে যানবাহনের সংখ্যা কম। তারপরও বায়ুদূষণ তালিকায় শীর্ষ তিনে রাজধানী ঢাকা। Read more

পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে
পুলিশি তল্লাশিতে বোরকা খুলতেই মেয়ে হয়ে গেল ছেলে

কক্সবাজার টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ Read more

ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা
নবীগঞ্জে যুবতীর আত্মহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে জুলেখা বেগম (৩৫) নামে এক যুবতী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের Read more

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯
গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে Read more

৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো
৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে  ৫–২ গোলে বিধ্বস্ত করলো আতলেতিকো

লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। টানা ৬ জয়ের পর মাদ্রিদ ডার্বিতে এসে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন