কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুল হাই, শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমুখ। এ সময় ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হল: ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার। ২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনতে হবে। ৩. স্কুল চলাকালীন সময়ে কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর চলবে না। ৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে। ৫. রাজনৈতিক মিছিল ও মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতির Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (২৫ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। কলম্বোতে ম্যাচটি Read more

পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড়ে নৈতিক শিক্ষা নিয়ে দিনব্যাপী জেলা কর্মশালা অনুষ্ঠিত

নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি জেলা কর্মশালা। “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে Read more

বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত
বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করলো ভারত

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন Read more

উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি
উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি

জাতীয় সংসদের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট হবে। এতে সদস্যরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) মনোনীত হবেন, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে হারে Read more

বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত
বাংলাদেশি বংশোদ্ভূত স্ক‌টিশ এম‌পি ফয়সল চৌধুরীকে দল থেকে বরখাস্ত

স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য বা এমএসপি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে স্কটিশ লেবার পার্টি। অগ্রহণযোগ্য আচরণের অভিযোগে দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন