কক্সবাজার টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা রশিদ আহমদ (২৭) নামে এ যুবক ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে।পুলিশ ধারণা করছেন, বোরকা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। এ সময় বোরকা পরা একজন চেকপোস্ট পার হচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি এলোমেলো কথাবর্তা বলেন। পরে জানতে পারি, বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। তিনি বলেন, মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন

মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে Read more

১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ
১৫ মে শুরু হবে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৬ মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক Read more

থানা হাজতে যুবকের মৃত্যুর কারণে তিন পুলিশ সদস্য প্রত্যাহার, স্থানীয়দের বিক্ষোভ
থানা হাজতে যুবকের মৃত্যুর কারণে তিন পুলিশ সদস্য প্রত্যাহার, স্থানীয়দের বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়া পুলিশের হেফাজতে থাকা যুবকের মৃত্যুতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। বিক্ষোভকারীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে। এরপর Read more

নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা
নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

'শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ' টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ Read more

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

টানা ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে বিএনপি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন