যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাচারকারীসহ ৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (২০ আগস্ট) শার্শা থানা পুলিশ তাদের যশোর আদালতে সোপর্দ করেছে।মঙ্গলবার (১৯ আগষ্ট) মধ্য রাতে শার্শার গোগা সীমান্তের ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার ১৭/৭ এস এর ৩৬ আর পিলারের কাছে সালামের মোড় নামক স্থান হতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- জান্নাতুল ফেরদৌস (৩৯), ফাহিমা খাতুন (২২), মোমিনা বেগম (৩৫), সুভাষ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং পাচারকারী হাবিবুর রহমান (৩৩)। এরা মাদারীপুর, ঢাকা, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা।আটককৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি‘র একটি টহল দল গোগা সীমান্ত থেকে ভারতে যাওয়ার সময় দুই জন পুরুষ, ৫ জন মহিলা এবং একজন পাচারকারীসহ ৮ জন বাংলাদেশী নাগরিক আটক করে।তিনি জানান, পাচারকারী হাবিবুর রহমান আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য সীমান্ত এলাকা দিয়ে তার নিজস্ব অটোবাইকযোগে নিয়ে যাচ্ছিল। আটককৃতদের অবৈধভাবে ভারতে প্রবেশের চেস্টা মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং
মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

মিয়ানমারে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং।শুক্রবার Read more

দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লাল সবুজ পরিবহন দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বৃহস্পতিবার Read more

‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ

লর্ডস টেস্টে আবারও আলোচনায় উঠে এসেছে ডিউক বল। ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে কয়েক ওভার খেলতেই বলের আকৃতি নষ্ট হয়ে যাওয়ায় Read more

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত আমির

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে Read more

বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত
বাগদাদে মার্কিন বাহিনীর হামলায় ৪ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে জানিয়েছেন Read more

পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত
পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন