মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে স্বতন্ত্রসহ ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।এরমধ্যে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়।এছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা এবং মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া বিভিন্ন তথ্যের সামঞ্জস্য না থাকার কারনে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।এ আসনে সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এরা হচ্ছেন- বিএনপি দলীয় প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান, জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার, খেলাফত মজলিস বাংলাদেশের হাজী আব্বাস কাজী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ মো. শিমুল।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির নেতা গ্রেপ্তারের পর জামিন: আদালতে ব্যাখ্যা দিতে ওসিকে তলব
এনসিপির নেতা গ্রেপ্তারের পর জামিন: আদালতে ব্যাখ্যা দিতে ওসিকে তলব

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার ব্যত্যয়ে গ্রেফতারের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিমকে স্বশরীরে আদালতে হাজির হয়ে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু

"নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ" এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মো. আলিমুল নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২৫ Read more

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।ত্রিদেশীয় যুব ওয়ানডের ফাইনালবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাবেলা ১টা Read more

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে  ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিআরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে  ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রবিবার(২০এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন