কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় পুলিশের ওপর টেটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌপুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন-নলচর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. রানা (২৭) এবং রুপ মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (১৮)।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল পনে ১০টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামের মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।ফাঁড়ি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে এক সুকানি ফোন করে জানান যে, কিছু চাঁদাবাজ তাদের মারধর করছে টাকার জন্য। খবর পেয়ে নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা তাদের লক্ষ্য করে টেটা নিক্ষেপ করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে দুইজনকে হাতে নাতে আটক করতে সক্ষম হই। আটক দুই যুবককে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু
বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে Read more

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স
উয়েফা নেশন্স লিগে জার্মানিকে উড়িয়ে দিয়ে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ Read more

চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার
হবিগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, দায় স্বীকার তামান্নার

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২)। মঙ্গলবার (১৭ মার্চ) তামান্না Read more

ইনজুরি সারাতে রাতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
ইনজুরি সারাতে রাতেই  ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন