উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল জার্মানির। বাকি ছিল শুধু তৃতীয় স্থান দখলের লড়াই। কিন্তু সেই শেষ সুযোগটিও কাজে লাগাতে পারেনি তারা। ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হলো তাদের।রোববার (০৮ জুন) ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলেই এগিয়ে যায় ফ্রান্স। ৪৫তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস থেকে ডান পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে।দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানির হয়ে সমতা ফেরান দেনিজ উনদাভ, কিন্তু ভিএআর চেক করে গোলটি বাতিল করা হয় অফসাইডের কারণে। এরপরও একের পর এক আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে উভয় দল।৬৯তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড মার্কোস থুরামের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। কিছুক্ষণ পর এমবাপ্পের আরেকটি ফ্লিক শটও কর্নারে পাঠান তিনি।তবে ৮৪তম মিনিটে আর রক্ষা হয়নি। বাম দিক থেকে উঠে আসা আক্রমণে পোস্টের সামনে একেবারে ফাঁকা থাকেন এমবাপ্পে। কিন্তু গোলের লোভ না করে সতীর্থ মাইকেল ওলিসেকে পাস বাড়ান তিনি। সহজ টোকায় গোল করে ব্যবধান ২-০ করেন ওলিসে।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে ফ্রান্স। আর নিজেদের মাঠে হতাশা নিয়ে চতুর্থ হয় জার্মানি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (০৬ আগস্ট) গাজায় এই Read more

আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই
আর্সেনিকের মতো ভয়াবহ বিষ লুকিয়ে আছে ভাতেই

পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। ধান থেকে চাল, চাল থেকে ভাত। ভাত ছাড়া এশিয়া অঞ্চলের মানুষের চলেই Read more

টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য
টিসিবি প্যাকেজে যুক্ত হচ্ছে পাঁচ নতুন পণ্য

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে জনজীবন যখন নাভিশ্বাস তুলেছে, তখন নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য নতুন স্বস্তির উদ্যোগ নিয়েছে ট্রেডিং Read more

আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা: আইন মন্ত্রণালয়

নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে "জম্মু-কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে  শীর্ষ লস্কর-ই-তৈয়বা  অপারেটিভের সাক্ষাৎ" শিরোনামে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন Read more

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন
পরকীয়ার গুঞ্জন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী সারিকা সাবরিন

শোবিজ ইন্ডাস্ট্রির বহুল পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে তার দীর্ঘদিনের উপস্থিতি তাকে গড়ে তুলেছে দর্শকপ্রিয় তারকা। কিন্তু সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন