মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগ্নি সাউদা আক্তারের সন্ধান মেলেনি।মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে ও নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নি। হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের একটি স্ব-মিলে সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা আব্দুল্লাহ ও ভাগ্নি সাউদা আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও সাউদার কোন সন্ধান মেলেনি। তিনি আরও জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে পূণঃরায় নিখোঁজ সাউদা আক্তারের সন্ধানে তল্লাশী অভিযান পরিচালনা করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক
হিজড়া সেজে ছিনতাই, যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হিজড়া সেজে টাকা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীরা জানান, Read more

মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মহিপুরে খাল ভরাটে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা Read more

এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।স্বাস্থ্য Read more

পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)
পাকিস্তান ও ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৮ নভেম্বর)

আজ শনিবার (৮ নভেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। অস্ট্রেলিয়া-ভারত ও পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী ম্যাচ আজ। ইংলিশ প্রিমিয়ার লিগে Read more

অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম
সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম

‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন