সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পাশাপাশি সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়া ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসও গন্তব্য স্থলে পৌঁছেছে।সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম ও সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।আজ সকাল ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে ইঞ্জিনসহ লাইনচ্যুত চারটি বগি ছাড়া বাকিগুলো রেল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর সিলেট স্টেশনে আটকা পড়া কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, ট্রেনটি চলার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এরপরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’সিলেট ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান ভুইয়া জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে যায়। তেমন হতাহতের ঘটনা ঘটেনি। ১০-১৫ জন অল্প আহত হয়েছেন।সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কালনী এক্সপ্রেস সিলেট ছেড়ে গেছে বলে জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে Read more

নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ
নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম এবং জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে নির্বাচনি আচরণবিধি Read more

চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত
চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জানিয়া পাহাড় এলাকায় টমটমের ধাক্কায় আতিকুর রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি
নাগরপুরে শিল্প-ঐতিহ্যের নিঃশব্দ সাক্ষী পাকুটিয়া জমিদারবাড়ি

টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় Read more

নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
নাটোরে গোরস্থান থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি গোরস্থান থেকে মাগুরা জেলার এক ইটভাটার ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকাল আটটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন