ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম এবং জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান, জয়পুরহাট সিভিল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদের পৃথকভাবে নোটিশ দেন।নোটিশে উভয় প্রার্থীর কাছেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না এবং কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ১৮ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ ভবনে অবস্থিত সিভিল জজ আদালত, বদলগাছী কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে হবে।’জামায়াত প্রার্থী আ. স. ম. সায়েমকে দেওয়া নোটিশে বলা হয়েছে, তিনি নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি এবং ‘দাড়ি পাল্লায় ভোট দিন’ লোগো সংবলিত এ্যাড আ স. ম. সায়েম নামের ফেসবুক পেজ থেকে ১০ ও ৩ জানুয়ারি পোস্ট করা হয়েছে। এছাড়া নির্বাচনী অনুসন্ধান কমিটি নওগাঁ-৫ সংসদীয় আসন পরিদর্শনকালে সদর পৌরসভার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন যানবাহনের (অটো, রিক্সা, সিএনজি) পিছনে তার নাম ও ছবি সংবলিত স্টিকার ও পোস্টার লাগিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর তথ্য পেয়েছে। কমিটি মনে করছে, এই কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।এ বিষয়ে আ. স. ম. সায়েম বলেন, “নোটিশ পেয়েছি। যে পোস্টারগুলো দেখা গেছে, সেগুলো তফসিল ঘোষণার আগে লাগানো হয়েছিল। তফসিল ঘোষণার পর অনেক ব্যানার-পোস্টার সরিয়েছি। তারপরও কিছু পোস্টার হয়তো থেকে গেছে। ১৮ জানুয়ারি সশরীরে হাজির হয়ে আদালতের কাছে লিখিত ব্যাখ্যা দেব।”অন্যদিকে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলামের নোটিশে বলা হয়েছে, সম্প্রতি এক মিলাদ মাহফিলে জাহিদুল ইসলামের উপস্থিতিতে একজন বক্তা বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। এটি কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি, ২০২৫-এর ১৮ ধারার লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।জাহিদুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁ পৌরসভায় এক দোয়া ও মিলাদ মাহফিলে আমাদের দলের একজন নেতা বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। সরাসরি আমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নেই। ১৮ জানুয়ারি সশরীরে আদালতে লিখিত ব্যাখ্যা দেব।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ
বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় চতুর্থ বাংলাদেশ

বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার শীর্ষ পাঁচ দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। যেখানে খাদ্য নিরাপত্তাহীনতা বলতে বোঝানো হয়েছে ব্যক্তি Read more

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা
যেভাবে শেষটা চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। জাতীয় দলের জার্সিতে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি Read more

‘বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি’
‘বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি’

বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র Read more

কুড়িগ্রামে এক সেতুর ভাঙনে ১১ গ্রামের মানুষের ভোগান্তি
কুড়িগ্রামে এক সেতুর ভাঙনে ১১ গ্রামের মানুষের ভোগান্তি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে গেছে। Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় গাড়ির হেলপার নিহত ও আহত  অন্তত ১৫ জন।সোমবার (০৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন