টাঙ্গাইল জেলার নাগরপুরে ধলেশ্বরী নদীতীরে অবস্থিত পাকুটিয়া জমিদারবাড়ি শিল্প, ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলেও অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় অতীত।প্রায় ১৫ একর এলাকা জুড়ে বিস্তৃত এই জমিদারবাড়িটি টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে এবং মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এখানে আজও দাঁড়িয়ে আছে কারুকার্যখচিত অট্টালিকা, পুরোনো মন্দির, নাটমন্দির, দীঘি ও কূপ—যা একসময়ের জমিদারি জীবনের নীরব সাক্ষ্য বহন করে চলেছে।ঊনবিংশ শতাব্দীর শুরুতে তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সঙ্গে মেইল স্টিমার ও যাত্রীবাহী নৌযোগে নাগরপুরের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই কলকাতা থেকে আগত ধনাঢ্য ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা মণ্ডল এখানে জমিদারি শুরু করেন। ১৯১৫ সালে নির্মিত হয় পরপর তিনটি বিশাল অট্টালিকা একই নকশায়, পাশ্চাত্য শিল্পের প্রভাবে। জমিদারবাড়িটি পরিচিত ছিল ‘তিন তরফ’ বা ‘তিন মহলা’ নামে।প্রতিটি অট্টালিকার সামনের বারান্দায় দুটি পূর্ণাঙ্গ সুন্দরী নারী মূর্তি, রেলিংয়ের কার্নিশে সারি সারি ক্ষুদ্র নারী মূর্তি এবং লতাপাতা-ফুলের অলংকরণে মণ্ডিত নকশা সবই চমৎকার শৈল্পিক ছোঁয়া বহন করে। জমিদাররা তাদের প্রজাদের জুতা পায়ে বা মাথায় ছাতা নিয়ে বাড়ির সামনে দিয়ে চলাচলে নিষেধ করতেন এ থেকেই বোঝা যায় সে সময়কার আভিজাত্যের পরিমাণ।জমিদারবাড়ির প্রবেশমুখেই রয়েছে একটি পুরোনো মন্দির, যা এককালে দুর্গাপূজার প্রতিমা নির্মাণে বিখ্যাত ছিল। ভারতবর্ষের খ্যাতনামা কারিগররা শরৎকালে এখানে প্রতিমা তৈরি করতেন। এখন সেখানে ইট খসে পড়ছে, নকশাগুলো ঝুঁকিতে। পাশাপাশি রয়েছে তিনটি নাটমন্দির ও মাঠের মাঝে একটি দ্বিতল নাচঘর।পরে এ জমিদারবাড়ির মূল ভবনের একটি অংশ অধিগ্রহণ করে প্রতিষ্ঠিত হয় পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ (১৯৬৭), যা এখনো চালু আছে। অন্য ভবনগুলোয় বর্তমানে উপস্বাস্থ্যকেন্দ্র, একটি দাতব্য সংস্থা ও তহশিল অফিস পরিচালিত হচ্ছে। তবে ভবনের অনেক জায়গায় ফাটল, খসে পড়া ছাদ, নষ্ট হয়ে যাওয়া শিল্পকর্ম প্রমাণ করে—এটি আজও যথাযথ সংরক্ষণের বাইরে।নাগরপুরের এই ঐতিহাসিক নিদর্শন প্রতিদিন অনেক পর্যটককে আকৃষ্ট করলেও, সরকারি উদ্যোগের অভাবে ভবনগুলোর রূপ-লাবণ্য হারিয়ে যাচ্ছে। ইতিহাস ও ঐতিহ্যের এমন একটি মহামূল্যবান সম্পদ যেন কালের গর্ভে বিলীন না হয়—এই দাবিই এখন জোরালো হচ্ছে স্থানীয়দের মাঝে।পাকুটিয়া জমিদারবাড়ি শুধু প্রাচীন স্থাপত্য নয়, এটি একসময়ের সংস্কৃতি, শাসন ও সমাজবিন্যাসের নিঃশব্দ সাক্ষ্য। যথাযথ সংরক্ষণেই ফিরতে পারে এর হারানো ঐতিহ্য।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসেছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) Read more

আন্তর্জাতিক শর্ত মেনেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন
আন্তর্জাতিক শর্ত মেনেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন

চেরোনবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে দাবি করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের Read more

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী
জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পাওয়ার ১৫ দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মীর Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ Read more

কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি
কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন