আজকাল প্রায়ই শোনা যায় কেউ না কেউ মানসিক চাপে ভুগছেন। পড়াশোনা, অফিসের কাজ, কোনো অপ্রীতিকর ঘটনা, পারিবারিক কলহ, দুর্ঘটনা, অস্থিতিশীল পরিস্থিতি বা ব্যক্তিগত সমস্যা- এগুলো থেকে সৃষ্টি হতে পারে মানসিক চাপ এবং যেকোনো বয়সের মানুষের উপরেই এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।রাগে, দুঃখে, অপমানে শরীরের রক্ত টগবগ করছে। কিংবা নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে আপনার সঙ্গে চূড়ান্ত অন্যায় করলেছেন ওই প্রিয় মানুষটি বা পরিবারের মানুষজন। ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়-পরিজন বা কোনো সহকর্মী বড় কোনো ক্ষতি করেছেন; চলতিপথে রিকশাচালক, পথচারী কিংবা গণপরিবহনের হেলপারের কাছে অযথাই দুর্ব্যবহার পেলেন।আজ ৭ অক্টোবর, প্রতিবছর এই দিনে নিজের মধ্যে জমিয়ে রাখা রাগ, ক্ষোভ, অভিমান ভুলে অপরকে ক্ষমা করে সুখী হওয়ার পন্থা অবলম্বনের রেওয়াজ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মানুষের পরস্পরকে ভালোবাসার ক্ষমতা অর্জনে ক্ষমা একটি গুরুত্বপূর্ণ অংশ, এমন ধারণা থেকে এ দিবসের প্রচলন করা হয়। এই দিনটি মানুষকে আরও বেশি প্রেমময়, দয়ালু ও অতীতের আঘাতের জন্য অন্যদের ক্ষমা করে কাছে টানতে উৎসাহিত করে।দিবসটির উদ্দেশ্য হলো- ক্ষতিগ্রস্ত সম্পর্ককে সারিয়ে তোলা এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। একইসঙ্গে ক্ষমা, শান্তি, আনন্দ ও ভালোবাসার বিষয়গুলো বুঝতে সবাইকে উৎসাহিত করাই এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক স্বর্গীয় সুখে তার মন ভরে উঠবে। মার্কিন মনোবিজ্ঞানী এভারেট অর্থিংটন সম্প্রতি এক গবেষণায় দেখিয়েছেন যে অন্যকে ক্ষমা করলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। ৫টি দেশের ৪ হাজার ৫০০ জনের ওপর এই গবেষণা পরিচালিত হয়। অনেক গবেষণাপত্রেই এমন ফলাফল উঠে এসেছে। ক্ষমার মাধ্যমে মানুষের সঙ্গে গড়ে ওঠে সুস্থ ও সুন্দর সম্পর্ক। হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে যায়। শত্রুতা হ্রাস পায়।ক্ষমার সঙ্গে মানুষের দৈহিক সুস্থতাও অনেকাংশে সম্পর্কিত। গবেষণায় দেখা গেছে, যারা ক্ষোভ বা সম্পর্কের তিক্ততা ধরে রাখেন, তাদের তুলনায় যারা ক্ষমার অভ্যাস করেন, তারা বেশি সুখী হতে পারেন। ক্ষমা করার উল্লেখযোগ্য উপকারী দিকগুলো হলো—উন্নত মানসিক স্বাস্থ্য, চাপ ও উদ্বেগ হ্রাস, বিষণ্নতার লক্ষণ কমা, নিম্ন রক্তচাপ, একটি শক্তিশালী ইমিউন সিস্টেমসহ (রোগ প্রতিরোধ ব্যবস্থা), রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হৃৎস্বাস্থ্য ভালো রাখে, এমনকি দেহের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া, মোদ্দাকথা, বিদ্বেষ, রাগ বা প্রতিশোধপরায়ণতার মতো নেতিবাচক বৈশিষ্ট্যগুলো ক্ষমার মতো মহৎ গুণ দিয়ে প্রতিস্থাপন করতে পারলে অপার সুখে ভরে ওঠে মানবজীবন।অন্যদের ক্ষমা করার অনুশীলন: বলা হয়ে থাকে, কোনো তিক্ত বা অপ্রত্যাশিত ঘটনায় ক্ষমা না করার ফলে তিনিই সবচেয়ে বেশি কষ্ট পান, যিনি নিজের মধ্যে ক্ষোভ ধরে রেখেছেন। এমনকি, কখনো কখনো দেখা যায় বিষয়টি অপর ব্যক্তি জানেনও না কিংবা তিনি মারা গেছেন। আপনার অনিষ্টকারীকে ক্ষমা করার কঠিন মানসিক কাজটি  আপনাকে মুক্তি ও সুখ এনে দেবে। এটি রাতারাতি সম্ভব না-ও হতে পারে, এমনকি একজন কাউন্সেলর বা প্রশিক্ষকের সহযোগিতাও লাগতে পারে। তবে, যারা ক্ষতি করেছে তাদের ক্ষমা করতে চাওয়া সম্পর্ক মেরামতে একটি বিশাল পদক্ষেপ!অপরের কাছে ক্ষমা চাওয়া: প্রত্যেকেই মানুষ, তাই যে কারোর মাধ্যমে অপরের ক্ষতি হয়ে যায় অনেক সময়। কখনো কখনো লোকেরা দ্রুতই নিজের করা ভুল জানতে পারেন, তবে অনেকে বহু বছর পরেও এটি উপলব্ধি করতে পারেন না। ক্ষমা ও সুখের দিবস তাই অতীতে কারো সঙ্গে এমন কিছু হয়েছে কি না, তা ফিরে দেখার উপযুক্ত সময়। এ দিনে যাদের সঙ্গে নিজের ভুল হয়েছে, তাদের ফোনকল করা, তাদেরকে চিঠি লেখ বা ক্ষমা চাইতে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করা যেতে পারে। এভাবে পরস্পরের মাঝে পুনরায় ভালো লাগা ফিরে আসার সুযোগ তৈরি হয়।  নিজেকে ক্ষমা করা: অনেক সময় নিজেকে ক্ষমা করাও কঠিন হয়ে পড়ে। ক্ষমা করে সুখী হওয়ার এ দিবসের সম্মানে কেন নিজেকে ক্ষমা করার কিছু উপায় চেষ্টা করে দেখবেন না? অতীতের বিভিন্ন ভুলের জন্য রাগ ও বিরক্তি ত্যাগের ক্ষমতা নিজেকে মানসিক সুখ ও প্রশান্তি এনে দেয়। নিজেকে ক্ষমা করার উপায়– নিজের অনুভূতিগুলোকে সম্মান করা, নিজের কার্যকলাপ স্বীকার করা নেওয়া, নিজের প্রতি সহানুভূতির অনুশীলন করা এবং ঘটে যাওয়া ভুলগুলোর পুনরাবৃত্তি ঠেকাতে জীবনধারায় যথাযথ পরিবর্তন আনা যেতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে স্থানীয়রা রেললাইনের পাশে Read more

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার গতকাল সোমবার নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলনে এ Read more

ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি
ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি

অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের পথে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কাশিপুর জমিদার বাড়ি। বাড়িটির স্থাপত্য Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে
১২ দিনেও ফেরত আসেনি আরাকানে জিম্মি থাকা ৫১ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে গত এক সপ্তাহে দফায় দফায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ফিশিং ট্রলারসহ বাংলাদেশী ৫১ Read more

আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন