রাজবাড়ীর কালুখালীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বিতরণকৃত ডিডব্লিউবি কার্ডধারীর কাছ থেকে চাউল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরাতন কালুখালী গ্রামের মো. আলমের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগমের ডিডব্লিউবি’র নতুন কার্ড ইস্যু হয়। তার প্রাপ্ত চাউল হতে এক বস্তা চাউল বাড়ী থেকে জোরপূর্বক নিয়ে গেছেন কালিকাপুর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিরিন নাহার (চামেলী)।সোমবার (৬ অক্টোবর) ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, গত ১০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ থেকে জুলাই ও আগস্ট মাসের দুই বস্তা চাউল পাই। চাউল বাড়ীতে নিয়ে আসার পর থেকেই শিরিন নাহার এক বস্তা চাউল দাবী করে আসছিল। আমি দিতে চাইনি বলে আমার উপরে চড়াও হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় শিরিন নাহার আমার বাড়ীতে এসে জোরপূর্বক এক বস্তা চাউল নিয়ে গেছেন।একই গ্রামের প্লাবন খানের স্ত্রী রোজিনা বেগম বলেন, আমি গরিব মানুষ। ইতিপূর্বে অনেক মানুষের বিভিন্ন কার্ড হয়েছে। আমাদের কখনো হয়নি। এ বছরে আমার নামে ডিডব্লিউবি’র কার্ড হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে চাউল নিয়ে আসার সময় এক বস্তা চাউল ও আমার কার্ড শিরিন নাহার মেম্বার রেখে দিয়েছেন।পুরাতন কালুখালী গ্রামের মো. ইউনুস শেখ বলেন, কিছুদিন আগে আমার নামে কৃষি অধিদপ্তর থেকে গম বীজ ও সার বরাদ্দ আসে। চামেলী মেম্বার আমাকে সাথে নিয়ে গিয়ে গম বীজ ও সার নিয়ে এসে তিনি রেখে দিয়ে আমাকে খালি হাতে ফেরত পাঠান।অভিযুক্ত ইউপি সদস্য শিরিন নাহার (চামেলী) এর সাথে কথা হলে তিনি চাউল নিয়ে আসার কথা শিকার করেছেন, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আতাহার আলী বলেন, ইউপি সদস্য চামেলী খাতুন চাউল আনার কথা শিকার করেছেন। পরে আমি তাকে আমার পকেট থেকে টাকা দিয়ে বলেছি চাউল কিনে ঐ মহিলার বাড়িতে দিয়ে আসতে।কালিখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্যি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

শরীয়তপুরে মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুই শ্রমিক নেতা আটক
শরীয়তপুরে মহাসড়কে চাঁদা আদায়ের সময় দুই শ্রমিক নেতা আটক

শরীয়তপুরে মহাসড়কে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে দুই শ্রমিক নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা Read more

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার Read more

ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া এবং পশ্চিমে লভিভেরুশ হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ফলে Read more

হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার (২০ Read more

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন