মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী ট্রাকের পেছনে মিনি পিকআপের ধাক্কায় এর চালক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম রাজিব শেখ (৩২)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সাদেকপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকামুখী মিনি পিকআপটি কুচিয়ামোড়া ফ্লাইওভারের ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পিকআপটি। এতে পিকআপের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রাজিব শেখ গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে এর আগেই ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা এসে দেখি পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ভেতরে আটকা পড়েছেন। পরে তাকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনায় আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।’এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণের জন্য যান চলাচল সামান্য ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট
গ্লোবাল ব্র্যান্ড ও স্পেকটরার আয়োজনে ঢাকায় সিগেট পার্টনার সামিট

ডেটা এখন আর কেবল তথ্য নয়—এটা ভবিষ্যতের চালিকাশক্তি। বাংলাদেশে ডেটা স্টোরেজ প্রযুক্তির সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে রাজধানী ঢাকায় Read more

এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার
এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে, সাধারণ মানুষের চলাচলের Read more

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Read more

যাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ
যাত্রীদের উদ্দেশ্যে যে বার্তা দিলো মেট্রোরেল কর্তৃপক্ষ

রাজধানীর মেট্রো রেল এখনো সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি Read more

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান
যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হামলায় অন্তত ১০ Read more

এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান
এফ-৭ বিজিআই বিধ্বস্তের ঘটনায় যা বললেন বিমান বাহিনীর প্রধান

বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামত নিয়ে কোনো প্রকার ‘কম্প্রোমাইজ’ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন