যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঘুষের টাকা উদ্ধারের পর দুইজনকে আটক করে দুদক। আটককৃতদের মধ্যে একজন কাস্টমস কর্মকর্তা ও অন্যজন এনজিও কর্মী।জানা গেছে, সোমবার বিকেল ৪ টার দিকে দুদকের টিম আকস্মিকভাবে বেনাপোল কাস্টমসে অভিযান পরিচালনা করে। তারা রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। এ সময় ঘুষের নগদ টাকা উদ্ধারের পর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় এনজিও কর্মী হাসিবুর রহমানকে আটক করা হয়।দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, গোপন সূত্রে তথ্য পাই, কাস্টমস হাউসে ঘুষ লেনদেন হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে ঘুষের টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪
ভারতে ঘন কুয়াশায় বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মথুরার দিল্লি-আগ্রা Read more

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি
যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের খোলা চিঠি

যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় Read more

ফের কমলো সোনার দাম
ফের কমলো সোনার দাম

দেশের বাজারে আরেক দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন