যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় জহিরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন টিপু এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত বাবু সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে।এই তথ্য নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান জানান, রায় ঘোষণার সময় জহিরুল ইসলাম বাবু আদালতে উপস্থিত ছিলেন।জানা গেছে, ২০২২ সালের ১৫ জুলাই যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২), দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বাবু। পথিমধ্যে চাঁপাতলা গ্রামে তাদের তিনজনকে শ্বাসরোধে হত্যা করে। তাদের মৃতদেহ চেঙ্গুটিয়ার এক বাগানে রেখে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করে ঘটনার বিস্তারিত জানান। ১৬ জুলাই শ্বশুর মুজিবর রহমান অভয়নগর থানায় বাবুর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ১১ বছরের সংসার জীবনে পারিবারিক কলহের জেরে বাবু স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়।অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সোমবার ফাঁসির রায় ঘোষণার পর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ.লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ.লীগের ৩৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণকারী ৩৪ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ Read more

সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট) বিকেলে Read more

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির Read more

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ Read more

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি
দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।আজ রবিবার (১৩ Read more

আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন