রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ-অমরপুর গ্রামে পতেঙ্গা বেগম (৫০) নামের এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় টেলিভিশন চালু করতে গিয়ে মাল্টিপ্লাগে লাইন দিতে যান পতেঙ্গা বেগম। মাল্টিপ্লাগের তারে টুপিন না থাকায় দুইটি তার আলাদা করে কারেন্টের বোর্ডে প্রবেশ করাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। ঘরের পাশেই ছিলেন তার ছোট ছেলের স্ত্রী। শব্দ পেয়ে ছুটে এসে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুস সামাদ জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পতেঙ্গা বেগমের দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় ছেলে কর্মসূত্রে ফরিদপুরে থাকেন। বাড়িতে থাকেন স্বামী নঈম উদ্দিন, ছোট ছেলে সুজন মাহমুদ ও পুত্রবধূ। ঘটনার সময় স্বামী ও ছোট ছেলে সুজন মাহমুদ বাজারে ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। পতেঙ্গা বেগমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত Read more

চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাস

হঠাৎ করেই বদলে যাচ্ছে প্রকৃতির মেজাজ। ঢাকার আকাশে ভোরের স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে আছে বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, আবহাওয়া অফিসের Read more

ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) Read more

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন