মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিন নামে এক ব্যক্তির পুকুর থেকে ৩২৬ রাউন্ড ৭.২৬ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত ও ব্যাগে সংরক্ষিত গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই গুলিগুলো গত ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল।গোয়েন্দা পুলিশ এক পেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলার টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে ৩ ফুট পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সাথে আটকানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোনো দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল।এব্যাপারে টঙ্গীবাড়ি থানার (ওসি) মহিদুল ইসলাম বলেন, পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলিগুলো উদ্ধার করেছে। এ গুলো সরকারি গুলি।গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক জানান, ধারণা করা হচ্ছে ৫ই আগস্ট থানা থেকে লুটকরা এসব গুলি কোন দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

প্রতিশোধ নয়, যেন আধিপত্য দেখাল আর্জেন্টিনা
প্রতিশোধ নয়, যেন আধিপত্য দেখাল আর্জেন্টিনা

দুই বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিলো আর্জেন্টিনা। তবে সেবার নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের Read more

কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 
কোনাবাড়িতে ৩.৩০ শতাংশ বনের জমি দখলের অভিযোগ 

গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন