জাপানের রাজনৈতিক অঙ্গনে বিরল এক ঘটনায় ক্ষমা চাইতে হয়েছে ইয়োকোহামার মেয়র তাকেহারু ইয়ামানাকাকে। সহকর্মীদের ‘মানব আবর্জনা’বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে শহরের মানবসম্পদ বিভাগের প্রধান জুন কুবোতা অভিযোগ করেন, মেয়র ইয়ামানাকা তাকে ও অন্যান্য কর্মকর্তাকে ‘বোকা’,’অকার্যকর’ এবং ‘মানব আবর্জন’সহ বিভিন্ন অবমাননাকর শব্দ ব্যবহার করে অপমান করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জাপানে কর্মরত কোনো শীর্ষ সিটি কর্মকর্তা প্রকাশ্যে বসে দায়িত্বপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা অত্যন্ত বিরল ঘটনা।অভিযোগে আরও বলা হয়, মেয়র সহকর্মীদের বাহ্যিক চেহারা নিয়ে কটূক্তি করেছেন, এমনকি পশুর সঙ্গে তুলনা করেছেন। এই মন্তব্যগুলো কর্মক্ষেত্রে হয়রানির শামিল বলে দাবি করেন কুবোতা। তিনি মেয়রের কাছে প্রকাশ্যে ক্ষমা এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।প্রথমে নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন মেয়র ইয়ামানাকা। তবে শুক্রবার তিনি কিছু মন্তব্যের কথা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান।ইয়ামানাকা বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব মন্তব্যের মাধ্যমে মানবসম্পদ পরিচালকের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছি।’তিনি জানান, এসব মন্তব্য কর্মীদের মূল্যায়ন সংক্রান্ত আলোচনার সময় করা হয়েছিল। তবে সহকর্মীদের চেহারা নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করেন তিনি।মেয়র জানান, উপ-মেয়রের তত্ত্বাবধানে বিষয়টি তদন্তের কথা বিবেচনা করা হচ্ছে এবং তদন্ত হলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।তবে অভিযোগকারী কর্মকর্তা জুন কুবোতা বলেন, ‘মেয়র যা স্বীকার করেননি, সেসব কথাও তিনি বলেছেন। এই ক্ষমা আমি গ্রহণ করতে পারছি না।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন Read more

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। এবার লাল বলের টেস্ট ক্রিকেট থেকে ইতি টানলেন তিনি।ইন্সটাগ্রামে Read more

শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

হজ মৌসুমের কারণে আগামী ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ কার্যক্রম স্থগিত থাকবে।  এ সময়ে কেবলমাত্র হজ পারমিটধারীরাই  অনুমতি Read more

প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ
প্রাক্তন স্বামীর সঙ্গে মাহি, লিখলেন মাশাল্লাহ

বছর দেড়েক আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পরে আগে একসঙ্গে দেখা যায়নি এই Read more

সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন