চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় টাইফুন আঘাত হেনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে।টাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়। এরপর এটি চীনের দিয়ে এগিয়ে আসে। আজ স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে চীনা উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি।যখন টাইফুনটি চীনের দিকে এগোচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল ১৫১ কিলোমিটার।গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে ৮ দিনের সরকারি ছুটি। ওইদিন দেশটির জাতীয় দিবস ছিল। দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে টাইফুন।টাইফুনের কারণে গতকাল শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয়। যা সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে।এছাড়া কিছু জায়গায় ট্রেন ও বাস সেবা বন্ধ করা হয়েছিল। সঙ্গে পূর্বসতর্কতার অংশ হিসেবে ফ্লাইটও বাতিল করা হয়।গতকাল শনিবার এটি শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয়। এরপর এটি গুয়াংডংয়ের দিকে অগ্রসর হতে থাকে। উপকূলে আঘাত হানায় এখন টাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে
বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনা সদর থানায় দায়ের করা মামলায় বরগুনা আইনজীবী সমিতির ১২ আওয়ামীপন্থী আইনজীবীর Read more

বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ
বরিশালের অসহায় নারী সালমার স্বপ্ন পূরণ

অসহায় নারী সালমা আক্তারের কষ্ট ও তার জীবন কাহিনীর গল্প শুনে এবং তার স্বপ্ন বাস্তবায়ন করলেন জমিসহ ঘরের ব্যবস্থা করে Read more

সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীগণ ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলের সম্পত্তি কেনার সুযোগ পাবেন। সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত Read more

নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩
নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩

নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে সোমবার দিবারাতে (১৬ জুন) চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে Read more

আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল
আন্ধারমানিক নদীতে ধরা পড়লো ১০ কেজি ওজনের কোরাল

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।বুধবার (৪ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন