কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের লিংকরোড এলাকার মুহুরী পাড়ার নিজ বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর লিয়াকত আলী পরিবারের সঙ্গে উঠানে বসে কথা বলছিলেন। এ সময় আচমকা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার পিঠ ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, ‘আমি পরিবারের সঙ্গে বসে ছিলাম। হঠাৎ গুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ি।’এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লিংকরোড অংশে বিক্ষোভে নামেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী
যুক্তরাষ্ট্রে নিজ গৃহে পুলিশের গুলিতে নিহত ভারতীয় প্রকৌশলী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্তা ক্লারা শহরে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ভারতীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামউদ্দিন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার Read more

সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত
সিডিএফ-এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং কর্মশালা ২০২৫-২০৩০ অনুষ্ঠিত

দেশের মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে 'সিডিএফ এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ ২০২৫-২০৩০' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ
কিশোরগঞ্জে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করার অভিযোগ

‘গণঅভ্যুত্থানের আহত ও শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি করে টাকার বিনিময়ে যুবশক্তির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করছেন নবগঠিত কমিটির Read more

ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া
ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া

ইউক্রেনের সামরিক বিমানঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরেই, রুশ সেনারা Read more

খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন